সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পরিচালনা কমিটির পরিচিতি ও মা সমাবেশ ডুমুরিয়ায় দুই মা দ ক সে বী আ ট ক, ভ্রাম্যমান আদালতে জে ল জ রি মা না গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জে শিক্ষার্থীদের সাথে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন ডিসি মোঃ আরিফ- উজ- জামান ডিবি সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার এসপির সামেক হাসপাতালে অ নি য় মে র অ ভি যো গ, আগামীকাল ভূমিহীন সমিতির মানববন্ধন তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান তালায়  উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অ ভি যা ন ওটি ও প্যাথলজি সিলগালা শ্যামনগরে চুনা-ম্যানগ্রোভ বনয়ান বিষয়ে গণশুনানি (ওইসিএম) অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব এম. মনসুর আলীর ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহ।

 

সোমবার(২৮ সেপ্টেম্বর ‘২৬) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

 

এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড.আবুল খায়ের, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাড. তৌফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফজলুল কবির দারা,জেলা বিএনপি নেতা জিয়াউল কবীর বিপ্লব, শিকদার শহীদুল ইসলাম লেনিন, জেলা যুবদল সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, সাধারন সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবর বলেন, গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এম. মনসুর আলী একজন সর্বজন শ্রদ্ধেয় ও দক্ষ নেতা ছিলেন। তিনি শুধু জেলা বিএনপির সাধারন সম্পাদকই ছিলেন না তিনি ছিলেন সবার অভিভাবক। তার অবর্তমানে আমরা সবাই অত্যন্ত ব্যথিত। তার মতো একজন জাতীয়তাবাদী নেতা অদুর ভবিষ্যতে আমরা পাবো বলে মনে হয় না। আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!