শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় মাটি বহনকারি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে তিনটার দিকে শহরের অদূরে তালতলা বিজিবি ব্যাটলিয়ন হেড কোয়াটারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বকচরা গ্রামের সামাদ সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৩) ও একই গ্রামের ইসরাফ সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪২)।

বকচরা গ্রামের কাছিরউদ্দিন লস্কর জানান, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী ও তিনিসহ সাতজন শ্রমিক শনিবার ভোর সাড়ে তিনটার দিকে প্রতিদিনের ন্যয় বাড়ি থেকে বাইসাইকেল যোগে বিনেরপোতায় লিয়াকত আলীর বি.বি.ব্রিকস নামক ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহসড়কের তালতলা নামক স্থানে ৩৩ বিজিবি ব্যাটলিয়ন হেডকোয়াটারের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বহনকারি ট্রাক মনিরুল ও মোহাম্মদ আলীকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ বুরহানউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!