সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সবিতা সরকার শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল দেবহাটার পারুলিয়া ইউনিয়ন শিশুশ্রম মুক্ত ঘোষণা সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি ভবন মালিকদের দুধসংগ্রহকারী উদ্যোক্তাদের মাঝে ১০টি ভ্যান ও ৬০টি মিল্কক্যান বিতরণ তালার কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে পাট পচন, জেলে সম্প্রদায়ের মানবেতর জীবনযাপন সাতক্ষীরায় পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত সাতক্ষীরায় আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত তালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৪ বিচারপতির শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৯২ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস-২০২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রোববার ভোরে গোপালগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এফ.আর. এম. নাজমুল আহাসান, বিচারপতি এ.এন.এম. বসির উল্লাহ, বিচারপতি জে.বি.এম. হাসান, বিচারপতি মোহাম্মদ উল্লাহ এবং তাদের প্রত্যেকের সহধর্মীনি ও পরিবারের অন্যান্য সদস্যগণ।

এ সময় গোপালগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র নেতৃত্বে ভাষা শহীদের প্রতি জেলা বিচার বিভাগ বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রভাত ফেরিতে বিচারক ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গনি, সিনিয়র সহকারী জজ এইচ এম কবির হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, সহকারী জজ নাজমুল কবির ও মহিদুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!