সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত উপকুলীয় বেঁড়িবাধ সংস্কারের দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত উপকুলীয় এলাকা প্রতাপনগরসহ বিভিন্ন স্থানের বেঁড়িবাধ আগামী বর্ষার আগেই সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় শহরের পাকাপুলের উপর উক্ত মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নাগরিক আন্দোলন মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় এত বক্তব্যে রাখেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি অ্যাড. ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মেহেদী আলী সুজয়, শিক্ষা গবেষণা সম্পাদক জাহিদা জাহান মৌ, ক্ষতিগ্রস্ত প্রতাপনগরর বাসিন্দা মিয়ারাজ হোসাইন প্রমুখ।

 

বক্তারা বলেন, গত বছরের ২৫ মে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ বিভিন্ন এলাকার বেঁড়িবাধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। দীর্ঘ ৯ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত প্রতাপনগরের মানুষ তাদের বসত ভিটায় ফিরতে পারেননি। এখনো জোয়ার ভাটা ওঠা নামা করছে লোকালয়ে। অবর্ণীয় দু:খ কষ্টে জীবন যাপন করছে সেখানকার মানুষ। অথচ জনপ্রতিনিধি ও উর্দ্ধতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। প্রকৃতপক্ষে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের গাফিলতির কারনেই এতদিন সংস্কার হয়নি প্রতাপনগরর বেঁড়িবাধ। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা বেতন উত্তোলন করেন। অথচ মানুষ পানি ডুবে মরলেও বেঁড়িবাধ নির্মানের জন্য তাদের কোন তোড়জোড় নেই। ইতিমধ্যে সেখানে ৩জন শ্রমিক নিখোঁজ হয়। এর মধ্যে ১ জনের লাশ উদ্ধার করা হলেও বাকী ২ জনের কোন সন্ধান পাওয়া যায়নি। বক্তারা এসময় আগামী বর্ষার আগেই প্রতানগরসহ বিভিন্ন ভাঙনে কবলিত এলাকার দ্রুত বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!