বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী সিভিল জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম তালায় অ নু ম তি ছা ড়া ই রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কা টা র অ ভি যো গ  ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে সাতক্ষীরায় নাগরিক সম্মিলন অনুষ্ঠিত লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ  ‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডু মু রি য়া য় স্ত্রী র উ প র অ ভি মা ন ক রে স্বা মী র আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

কলারোয়ায় বহুজাতিক পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুলফিকার আলী, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়ায় বুধবার সকাল সাড়ে ১০ টায় পাটজাত পণ্য উৎপাদন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপর্যুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (রেজি: নং: ঢ-০৯২৩৪) ,২০১৬ সাল থেকে সারাদেশ ব্যাপি বহুমূখী সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করেন । ফাউন্ডেশন এর অন্যতম প্রধান লক্ষ্য নতুন প্রজন্মের বিশেষ করে শিক্ষিত বেকার যারা চাকুরীর পরিবর্তে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ায় প্রতিষ্ঠায় আগ্রহী এবং স্বাবলম্বী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক তাঁদেরকে যুগোপযোগী চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বহুমুখী বিজনেস সাপোর্ট সার্ভিস প্রদান করা হয়।  ফাউন্ডেশনটি বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সরকারী কর্মসূচি পরিচালনা করে।
তারই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগীতায় “ নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন” শীর্ষক কর্মসূচির শীর্ষক কর্মসূচির স্বল্প মেয়াদী এবং প্যাকেজ প্রশিক্ষণ কর্মসূচিটি  ৫ টি জেলা (নেত্রকোণা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং ফরিদপুরে) , ২০১৮-২০১৯ অর্থবছর হইতে পরিচালিত হচ্ছে।  
গত ৯ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন এর উপর ০৫ দিন ব্যাপি স্বল্প মেয়াদী প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে। 
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাননীয় উপপরিচালক ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর জেনারেল সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোস্তাফিজ আহমেদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাগুফ্‌তা সুলতানা (চেয়ারম্যান), নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উক্ত প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক বকুল রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথি বৃন্দ তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!