মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

সাতক্ষীরা- ১ আসনের সাবেক এমপি স্বপন ও সাবেক উপজেলা চেয়ারম্যান লালটুসহ ৫৪ জনের বি রু দ্ধে মা ম লা  

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

হঠাৎ মিছিল বের করে রাষ্ট্রের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরা -১ আসনের সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুসহ ৫৪ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমনে মামলা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর ‘২৬) রাতে কলারোয়ার উপজেলার কেড়াগাছি এলাকার বেনজির আহমেদ বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়েছে ৫৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা কলারোয়া উপজেলার পরিষদের সামনে ইটের রাস্তার উপরে হঠাৎ মিছিল বের করেন এবং সরকারের বিরোধী স্লোগান দেন। তারা রাষ্ট্রের শৃঙ্খলা নষ্টের চেষ্টা করেন নষ্টের চেষ্টা করেন।

মামলার আসামিরা হলেন তালা-কলারোয়ার সাবেক এমপি ফিরোজ আহমেদ স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা সরদার মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মারুফ হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম, যুবলীগ নেতা কাজী শাহাজাদা, সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, কয়লা চেয়ারম্যান নিশান, কলকাতা ইউনিয়নের চেয়ারম্যান স.ম গোলাম মোর্শেদ, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন আব্দুর রহিম, কাজী মজনু, অ্যাডভোকেট কামাল রেজা, আরাফাত হোসেন, আব্দুল মান্নান, আব্দুল গফুর, শহিদুল ইসলাম আনসার আলী, রবিউল হাসান, আজিজুর রহমান, আশরাফুল ইসলাম, এরশাদ আলী, আলাউদ্দিন, নুরুল ইসলাম, রহিমা বেগম কাজল, শফিক ঘরামী, মতিউর রহমান, অধ্যক্ষ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম খোকন, রাসেল হোসেন, নাহিদ মেম্বার, নজরুল গাজি মেম্বারসহ ৫৪ জনের নাম রয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমনে মামলা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!