সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কালিগঞ্জের ভাড়াশিমলায় সম্পত্তি রক্ষা ও মিথ্যে মামলা থেকে অব্যহতির দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের ভাড়াশিমলায় রমজান বাহিনী কর্তৃক দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি অবৈধভাবে দখল চেষ্টা এবং মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের হাজী শেখ আব্দুল করিমের ছেলে শেখ মুনজুরুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ১০ বছর আগে কালিগঞ্জের কামদেবপুর মৌজায় ৯ একর ৭২ শতক সম্পত্তির মূল মালিকের ওয়ারেশগণের কাছ থেকে ক্রয় করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। নিয়মিত হারির টাকা পরিশোধের শর্তে উক্ত সম্পত্তি একই গ্রামের মৃত. দোস্ত মোহাম্মাদের ছেলে আব্দুর রশিদের কাছে ইজারা দেই। কিন্তু একই এলাকার পরসম্পদ লোভী মৃত. মোতালেব আলীর ছেলে রমজান বাহিনী প্রায় রাতে রশিদের ঘেরের বাসায় আগুন দেয়া, জোরপূর্বক মাছ ধরে নেয়াসহ বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। একপর্যায়ে রশিদকে তাড়িয়ে দিয়ে রমজান তার সহযোগি মৃত নকুল চন্দ্রসাহার ছেলে লহ্মীকান্ত সাহা কে ওই ঘেরে বসায়। সে আমাকে কোন হারির টাকা না দেওয়ায় প্রায় দুইবছর পর গত দুইমাস আগে শান্তিপূর্ণভাবে আমার সম্পত্তিতে দখল বুঝে নেই।

শেখ মুনজুরুল ইসলাম বলেন, আমার সম্পত্তি থেকে দখলচ্যুত হয়ে রমজান বাহিনীর ক্যাডাররা প্রশাসনের কতিপয় ব্যক্তিকে ম্যানেজ করে ওই জমি পুনরায় দখলের
চক্রান্ত করতে থাকে। এরই জের ধরে গত ৯ ফেব্রুয়ারি ৫০/৬০ জনের সশস্ত্র বাহিনী আমার ঘেরের বাসায় ঢুকে বাসা ভাংচুর এবং লুটপাট করে দখলের চেষ্টা করে। এসময় তারা লক্ষ লক্ষ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আমার ঘেরের পাহারাদার আব্দুস সাত্তার গাজী আদালত থেকে জামিন নিয়ে থানায় রিকল জমা দেওয়ার পরও তাকে আরো একটি মিথ্যে মামলায় আটক করে কারাগারে পাঠায়।

শুধু তাই নয় কেউ যাতে আমার ঘের পাহারা না দেয় সেজন্য অন্যান্য পাহারাদেরকেও রাতে তাড়িয়ে বেড়াচ্ছে পুলিশ। তিনি আরো বলেন, বর্তমানে থানা পুলিশ পরোক্ষভাবে রমজান বাহিনীকে সহযোগিতাা দিয়ে যাচ্ছে। এছাড়া ঘেরে গেলে মারপিট, খুন জখমের পাশপাশি মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করা হবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে রমজান ও তার বাহিনীর লোকজন। রমজান বাহিনীর অত্যাচারে আমার ঘেরের পাহারাদারা ভীতসন্ত্রস্থ হয়ে পড়েছে। তিনি ওই রমজান বাহিনীর কবল থেকে তার ভোগদখলীয় সম্পত্তি রক্ষা এবং মিথ্যে মামলার দায় হতে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের জরুরী  হস্তক্ষেপ কামনা করেন।

বি: দ্র: প্রতিবেদনটি সাতক্ষীরা প্রেসক্লাবের ই-মেল থেকে প্রেরণকৃত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!