শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ সোমবার (০১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১১টার সময় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবং সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র মৃত্যুতে এমপি রবি বলেন, আমি সার্বক্ষণিক তার ছেলের সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছিলাম। সাতক্ষীরাবাসীকে শোকের সাগরে ভাসিয়ে সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ আমাদের ছেড়ে চলে গেলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও একজন পরীক্ষিত নেতা এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ্যরে প্রতি অবিচল থেকে রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়।’ এদিকে তার মৃত্যুতে সাতক্ষীরা’র নিজ গ্রামসহ জেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!