বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃ ষ্টে বৃদ্ধার মৃ ত্যু  ডুমুরিয়ায় স্ত্রীর উপর অ ভি মা ন করে স্বামীর আ ত্ম হ ত্যা  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নবীনবরণে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সং ঘ র্ষে নি হ ত-২ কালিগঞ্জ সিনিঃ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে আকস্মিক পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রাসেল, সাধারন সম্পাদক গাজী বাবু সাতক্ষীরায় ৩০ সেপ্টেম্বরের মধ্যে সহকারী শিক্ষকদের বদলি নিষ্পত্তির নির্দেশ ‎সাতক্ষীরায় ট্রাক্টরের আদায় করা ভাড়ার টাকা চাওয়ায় চালক কর্তৃক মালিক ও তার ভাইকে কু পি য়ে গু রু ত র জ খ ম 

কলারোয়ায় এক ব্যক্তির বাড়িতে অগ্নিকান্ড

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বসতবাড়ির রান্না ঘরে অগিকান্ডের ঘটনা ঘটেছে।

পৌর নির্বাচনের দিন শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ১নং ওর্য়াড তুলশীডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ভুক্তভোগী শফিকুল ইসলাম। তিনি ওই গ্রামের হোসেন আলী সরদারের ছেলে।

ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার বসতবাড়ির একটি রান্না ঘরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। কোন কিছু বুঝার আগেই মূহুর্তের মধ্যে সেখানে বেশকিছু আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে, সেখানে রাতে কেউ ছিলেন না বলে জানান। তিনি এ সময় অভিযোগ করে বলেন, কলারোয়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে তিনি ডালিম প্রতীকের পক্ষে কাজ করার অপরাধে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়ে থাকত পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ওই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জিএম শফিউল আলম শফি এ অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

কলারায়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবীর জানান, শফিকুল ইসলামের বসত ঘরের পাশে রান্না ঘর এ অগ্নিকান্ডর ঘটনাটি ঘটেছে। সেখানে একটি প্লাস্টিকের ডাইনিং টেবিল ও খাবার রাখার মিটশপ আংশিক পুড়ে গেছে। তিনি আরো জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!