সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজের ব্যানারে রোববার সকালে বিষ্ণুপুর বাজারে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুরই উনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু যুবমহাজোটের সাধারণ সম্পাদক তাপসমন্ডল, মনবাধিকারকর্মী রঘুনাথ খাঁ, শঙ্কর সরদার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছরেও বিচার হয়নি ধর্ম অবমাননার কথিত অভিযোগে সাম্প্রদায়িক সহিংসতাকারিদের। তারা অবিলম্বে হিন্দুদের ওপর নারকীয় নির্যাতনকারি ও মদদদাতাদের বিচার দাবি করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ মার্চ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘হুজুরে কেবলা’ নাটক মঞ্চস্থ হয়। এ নিয়ে মহানবী (স:) কে কটুক্তি করার কথিত অভিযোগ এনে সাতক্ষীরার স্থানীয় দৈনিকে রিপোর্ট প্রকাশিত হয়। এরই জেরে ৩১ মার্চ ও ১লা এপ্রিল ফতেপুর ও চাকদহ গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১২ টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ নিয়ে কালিগঞ্জ থানায় মামলা করা হলেও বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি আজও।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!