রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার লোকালয়ে

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৫৯৬ বার পড়া হয়েছে

২০১২ সালের পর ২০২১ সালে লোকালয়ে এসেছিলেন ‘বাঘমামা’। কিন্তু বেশিক্ষণ থাকলেন না। দুই এক বার গর্জন করে আবার ফিরে গেলেন বনের ভিতরে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে পশ্চিম সুন্দরবনে মালঞ্চ নদীর ব্র্যাকের খাল এলাকায় একটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পান ফজলুর রহমান নামক জনৈক মাঝি। এরপর তিনি স্থানীয় এলাকাবাসি ও টাইগার টিমকে খবর দেন। দীর্ঘ নয় বছর পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সুন্দরবনের লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগারের আগমনে গোটা এলাকায় সাড়া পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম জানান, বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনের গভীরে চলে যায়।
তিনি আরও বলেন, বাঘের গর্জন শুনে তা অনুসরণ করলে খালের পাশে বাঘটি দেখতে পান তারা। বাঘটি মাত্র কয়েক মিনিট সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে এসেছে। এখনও ঐ এলাকায় অবস্থান করছে বলে তারা মনে করেন। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যাম্প ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনা জানার পরেই টাইগার টিমের সদস্যদের নিয়ে ওই এলাকায় পরিদর্শন করেছি। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে টাইগার টিম প্রস্তুত রয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি আরও জানান, বন বিভাগের তথ্যমতে সবশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছিল। এরপর এই অঞ্চলে আর কোন বাঘের দেখা পাননি স্থানীয়রা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!