শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‎ডুমুরিয়ায় জামাইকে আ ট কে রেখে ফাঁ কা চে কে, ষ্ট্যা ম্পে স্বা ক্ষ র, থানায় অ ভি যো গ  বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ করছে সরকার-  আলি আসগার লবি এমপি  সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন, সমন্বিত উদ্যোগে দ্রুত বিচার নিশ্চিতে গুরুত্ব ডেঙ্গু প্রতিরোধে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দু র্ধ র্ষ চু রি, ২৩ লাখ টাকার মালামাল লু টে র দাবি সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতা নিয়ে ‘এনগেজ’ প্রকল্পের পরিচিতি সভা সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান  ‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় ও সার্কেল কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ‘২৬) সকালে বিআরটিএ খুলনা বিভাগীয় ও সার্কেল কার্যালয়ের উদ্যোগে অফিস প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী তানভীর আহমেদের দিকনির্দেশনায় এবং সার্কেল কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সায়ফুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অভিযান থেকে সবাইকে নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!