
‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় ও সার্কেল কার্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর '২৬) সকালে বিআরটিএ খুলনা বিভাগীয় ও সার্কেল কার্যালয়ের উদ্যোগে অফিস প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী তানভীর আহমেদের দিকনির্দেশনায় এবং সার্কেল কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. সায়ফুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে অংশ নেন।
অভিযানের অংশ হিসেবে কার্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ সময় ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
অভিযান থেকে সবাইকে নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.