সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু’র সমাধিতে খুলনা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকুর ছোট ভাই, সাবেক জাতীয় ফুটবল খেলোয়ার ও ক্রীড়া সংগঠক শফিকুর রহমান গাজী (ছোটন), খুলনা আবাহনী ক্লাবের সাবেক ফুটবলার ও গোপালগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি আহম্মেদ আলী খান, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, সহ-সভাপতি সোহরাব আলী সানা, এ্যাড.বাদশা মিয়া, সাধারন সম্পাদক সুজিত অধিকারী, যুগ্ম-সাধারন সম্পাদক শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এসএম খালেদীন রশিদী সুকর্ন, সরদার আবু-সালেহ সহ খুলনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ২ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে খুলনা ৪ এবং ৬ আসনের মাননীয় সংসদ সদস্য সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!