শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

গোপালগঞ্জে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা অনুষ্টিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে করোনা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ -এ কর্মশালার সভাপতিত্ব করেন।

কর্মশালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক ডা. মোঃ সাকিবুর রহমান। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী, গোপালগঞ্জ প্রেসক্লাবের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী খান, মোজাম্মেল হোসেন মুন্না, আমিনুল হাসান শাহীন, মাহাবুব হোসেন সারমাত, হুমায়ুন কবির, শেখ মোস্তফা জামান, কে এম সাইফুর রহমান সহ জেলায় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় মোট ১৩ হাজার ৬’শ ৪২ জনের করোনা (কোভিড-১৯) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সনাক্ত হয়েছে ৩ হাজার ২১ জন, মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এছাড়া তিনি করোনা প্রতিরোধে সবাইকে কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এবং ডেঙ্গু প্রতিরোধে বসতবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উদাত্ত আহ্বান জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!