শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আল-খিদমাহ্ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তানের উ চ্ছে দে র পা য় তা রা র প্র তি বা দে মানববন্ধন ডুমুরিয়ার আমভিটা বাজারে আইন কানুনের প্রতি বৃ দ্ধা ঙ্গু লি দেখিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাউবোর জমিতে ইমারত নির্মাণ কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১

দেবহাটায় আল-খিদমাহ্ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আল-খিদমাহ্ ফাউন্ডেশন সাতক্ষীরার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ‘২৬) পারুলিয়া মানহা হাসপাতালের দ্বিতীয় তলায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আল-খিদমাহ্ ফাউন্ডেশন সাতক্ষীরার সভাপতি ও প্রতিষ্ঠাতা মুফতি শেখ সাদী আল জিসান, সিনিয়র সহ-সভাপতি মো. মিলন হোসেন, সেক্রেটারি মো. সিফাত আহসান ও সহ-সম্পাদক হাফেজ আকিব শাহরিয়াও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব ক্বারী ফজলুল হক আমিনী, উপদেষ্টা ও আনসার-ভিডিপি ব্লাড ব্যাংকের সভাপতি নূর হোসেন এবং উপদেষ্টা বুলবুল আহমেদ, আমাদের টিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মনিরুল ইসলাম মনি, ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমরানুল হক, অবিরাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অলিউল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, মানবসেবা ও সামাজিক কল্যাণে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই আল-খিদমাহ্ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন প্রধান কার্যালয়ের মাধ্যমে সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!