শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আল-খিদমাহ্ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় উদ্বোধন কালিগঞ্জের পল্লীতে পৈতৃক ভিটা থেকে সন্তানের উ চ্ছে দে র পা য় তা রা র প্র তি বা দে মানববন্ধন ডুমুরিয়ার আমভিটা বাজারে আইন কানুনের প্রতি বৃ দ্ধা ঙ্গু লি দেখিয়ে একাধিক ব্যক্তির বিরুদ্ধে পাউবোর জমিতে ইমারত নির্মাণ কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে গণঅভ্যুথন দিবসের ২য় বছর উদযাপনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব ভোট আসলে জনপ্রতিনিধিদের দেখা মেলে, কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি মেলে না! মহেশ্বরপুরের সাধারণ ভোটারদের ক্ষোভ  সড়কে চাঁ দা বা জি ব ন্ধে ক ঠো র হুঁ শি য়া রি সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আবু সালেহ আশরাফুল আলমের পুলিশের বিশেষ অ ভি যা নে আশাশুনিতে গ্রেপ্তার-৩ সাতক্ষীরায় বিজিবির অ ভি যা নে ৬ কোটি টাকার ‘কুশ’ (নতুন ধরনের মা দ ক) জ ব্দ, আ ট ক ১

তালায় মহান্দী–কাটবুনিয়া নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে মহান্দী থেকে কাটবুনিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ‘২৬) সন্ধ্যায় খলিলনগরের মহান্দী বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

উদ্বোধনকালে তিনি বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কের উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাইম পাওয়ার সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির নেতা শাহাদাত হোসেন ও নুরুল ইসলাম, যুবদল নেতা আব্দুর করিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে হাবিবুল ইসলাম হাবিব রায়পুর সড়ক এবং মহান্দী বাজার এলাকার আরও একটি সড়কের উন্নয়নকাজেরও উদ্বোধন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!