মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরে পরিপত্র বহির্ভূতভাবে একই প্রশ্নে সকল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহনের অভিযোগ দেবহাটায় নি ষি দ্ধ ছাত্রলীগের প্র কা শ্যে কার্যক্রম পরিচালনার প্র তি বা দে বি ক্ষো ভ মি ছি ল পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও সংরক্ষণে আধুনিক ডাটা শেয়ারিং সপ্তাহ ব্যাপি সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জোরালো পদক্ষেপ দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর ক রু ণ মৃ ত্যু সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁ স দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ ত্যু সাতক্ষীরায় মাসিক পুলিশ কল্যাণ সভায় পেশাদারিত্বের উপর জোর সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি ডিবি গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের প্রতিষ্ঠাতা সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সমাজ কল্যান সংস্থার আয়োজনে দেবহাটার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শুক্রবার (৩১ জুলাই ‘২৬) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আগামী ৮ আগস্ট শনিবার সকাল থেকে কুরআন শরীফ খতম,মাজার জিয়ারত, আলোচনা সভা ও তাবারুক বিতরণ এর মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের সহধর্মিণী মিসেস রাবেয়া শাহজাহান।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক শিক্ষক আফছার আলী, কলারোয়ার কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় পুত্র সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান, পুত্র ব্যাংকার শাহিন মোকলেছুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কার্য্যনির্বাহী সদস্য রশিদুল আলম, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুবকর গাজী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আবুল খায়ের বুলু প্রমুখ। এসময় এলাকার সুধীমহল, বীর মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!