শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কোটি টাকার তহবিল ঘিরে চক্রান্ত! শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা, স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবি সাতক্ষীরার স্কুল ছাত্রী ধ র্ষ ন ও ভিডিও চিত্র ধারণ মা ম লা র আ সা মী কলেজ ছাত্র হৃদয় ঘোষ প্রকাশ্যে, ৭ মাসে গ্রে প্তা র হয়নি সাতক্ষীরায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সুমন সভাপতি ও নয়ন সাধারণ সম্পাদক নির্বাচিত সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক কালিগঞ্জে পুলিশের বিশেষ অ ভি যা নে প রো য়া নাভুক্তসহ ৪ আ সা মি গ্রে ফ তা র আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড: আকবর আলীর অভিনন্দন সাতক্ষীরার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিএনপি নেতা আলহাজ্ব মো. আব্দুর রঊফ এঁর শুভেচ্ছা ও অভিনন্দন দেবহাটায় যাত্রীবাহি বাস ও মোটর সাইকেলের মু খো মু খি সং ঘ র্ষ, নি হ ত-১ ডুমুরিয়ায় সাংসদ লবি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ

সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহম্মেদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

শেখ আরিফুল ইসলাম আশা, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৪৬১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদের শারীরিক অবস্থার অবনতি। উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা থেকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে ঢাকায় নেয়া হয়েছে। তার সঙ্গে ছিলেন একমাত্র ছেলে রাজীব আহমেদ।

জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সাংসদ মুনসুর আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেওয়ার সময় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম,জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ ও শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, মহিলা সম্পাদক শিমুন সামস, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতি সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে তার জন্য দোয়া প্রার্থনা ও সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ ও তার ব্যক্তিগত গাড়িচালক আব্দুল মইন গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তাদের করোনা পজিটিভ ধরা পড়ে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!