মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে বিদ্যালয় নাট্যদল বিনাদ সদস্যদের দুই দিন ব্যাপী নেতৃত্ব বিকাশ ও জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন কালিগঞ্জে সুমাইয়া হ ত্যা য় ৩৬ দিনে গ্রে প্তা র নেই: স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামী মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন

মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের চলমান উন্নয়ন কাজ বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়নে সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

শনিবার (২৫ জুলাই ‘২৬) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড়সহ আশপাশের এলাকা পরিদর্শন কালে তিনি চলমান সড়ক উন্নয়ন কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় ফুলতলা মাছের আড়তে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আড়ত থেকে প্রধান সড়ক পর্যন্ত একটি ছোট আকারের পানি নিষ্কাশন ড্রেন নির্মাণের প্রস্তাব উত্থাপন করা হয়। বিষয়টি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশল কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসদ সদস্য।

এ সময় তিনি মহাসড়কের উন্নয়ন কাজের কারণে বিদ্যুৎ সরবরাহে সৃষ্ট সাময়িক সমস্যার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কের নির্মাণ কাজ ও অন্যান্য কারিগরি কারণে মাঝে মধ্যে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে এটি ইচ্ছাকৃত নয়। তিনি আশ্বাস দিয়ে বলেন, সড়কের কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ আগামী তিন মাসের মধ্যে বিদ্যমান বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম, এজিএম জিয়াউর রহমান, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সজল মুখার্জি, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, প্রত্যাশা গ্রুপের পরিচালক সিরাজুল ইসলাম, জলবায়ু কর্মী মারুফ হোসেন, মাসুদ রানা, সংসদ সদস্যের এপিএস শরিফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের রুহুল আমিনসহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

পরিদর্শন শেষে সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার চলমান উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনদুর্ভোগ দ্রুত নিরসনে সংশ্লিষ্ট বিভাগ গুলোকে সমন্বিত ভাবে কাজ করার নির্দেশনা দেন এবং বিদ্যুৎ ও জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধানে আশ্বাস প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!