মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ ৫০ লাখ টাকার যৌ তু কে র দা বি তে স্ত্রীকে নি র্যা ত ন: আশাশুনির সাবেক এসি ল্যাণ্ড বিজয় জোয়ার্দার কা রা গা রে রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ  শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস উ ল্টে নি হ ত – ১, আহত – ৮

✍️মোঃ আব্দুল কুদ্দুস গাজী📝 ডুমুরিয়া (খুলনা) প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় বুধবার (৩-জুন ‘২৬) সকাল পনে ১০টায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস রাস্তার খাদে উল্টে পড়ে ১ যাত্রী নিহত ও ৮ যাত্রী আহত হয়েছে। 

 

দূর্ঘটনায় আহত যাত্রী ও পুলিশ সুত্রে জানা গেছে, খুলনার পাইকগাছা থেকে বুধবার সকাল ৮টায় ৪২ জন যাত্রী নিয়ে খুলনাগামী বাসটি সকাল পনে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়া এলাকার কাছাকাছি পিসিএফ ফিড কোম্পানির সামনে দিয়ে চলার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ীকে অতিক্রম করতে গেলে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ইসমাইল শেখের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। পানিতে ডুবন্ত বাস থেকে পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আসাবুর রহমানের ছেলে সাইদুর রহমান সাইদ(২৫) কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

 

দূর্ঘটনাগ্রস্থ বাস থেকে আহত অবস্থায় কবিতা রানী, ইয়াসিন গাজী, নৃতোষ মন্ডল, রাবেয়া বেগম, ইসমাইল হোসেন, ইমদাদুল হক, সালাম গাজী ও রেবেকা বেগমকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।

 

প্রত্যেক্ষদর্শী বাসযাত্রী সেনা সদস্য আনোয়ার হোসেন জানান, বাসটি দ্রুত গতিতে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। হঠাৎ ব্রেক করার ফলে বাসের সকল যাত্রী সামনের দিকে ঝুঁকে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় উল্টে পড়ে।

 

থানা পুলিশের এসআই শামীম হোসেন জানান, বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। একজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!