বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দু র্ঘ ট না র শ ঙ্কা য় উদ্বিগ্ন পৌরবাসী সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ কলারোয়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, সমস্যা সমাধানের আশ্বাস শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বি ক্ষো ভ  সাতক্ষীরা সী মা ন্তে বিএসএফের পু শ ই ন রু খ তে স ত র্ক অবস্থায় বিজিবি  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব 

জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে ‘২৬) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটি” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। 

এ সময় আরও বক্তব্য রাখেন ডিএসকের প্রজেক্ট অফিসার রোজিনা খাতুন, ব্রেকিং দা সাইলেন্সের সালমা পারভিন, বারসিক এর শরিফুল ইসলাম, কমনওয়েলথ প্রোজেক্টের সেচ্ছাসেবক জান্নাতুল ফেরদৌসী, ইয়াসিন আলম ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই দুর্যোগ পূর্ব প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ছাড়া টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠন সম্ভব নয়। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!