সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার  সাতক্ষীরায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে অ ভি যা ন ,৫ হাজার টাকা জ রি মা না সাইবার টিম কর্তৃক সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ও টাকা হস্তান্তর সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত

আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা!

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় সুস্বাদু হিমসাগর আম হারবেস্টের সময়সূচি জেলা প্রশাসন ও কৃষি অফিস মে মাসের ১৫ তারিখ থেকে নির্ধারণ করলেও তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন এক চাষীর বাগান পরিদর্শন শেষে ১৩ তারিখ থেকেই হারবেস্টের অনুমতি দিয়েছেন।  
এরই মধ্যে তালার মৌলভী বাজারে ১১ তারিখ থেকে হিমসাগর আমে সয়লাব – বাজারে অপরিপক্ব আম পাকাতে ব্যবহৃত হচ্ছে হরমণ জাতীয় স্প্রে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।  
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সরকারি মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে হাজেরা খাতুন প্রত্যায়ন দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন। জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বাগানে আগাম আম পাকতে শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা যৌথভাবে অনুমতি দিতে পারেন।
কিন্তু মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে, এককভাবে অনুমতি দিয়ে আগাম হারবেস্ট শুরু হয়েছে – যা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা ও জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে। স্থানীয় সুধিজনদের মতে, এভাবে দায়িত্ব এড়িয়ে চলা মানে অবৈধ সিন্ডিকেটকে উৎসাহ দেওয়া। 
সাতক্ষীরার সাত উপজেলার আম ব্যবসায়ীদের কাছ থেকে কমিশনের বিনিময়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলকে ‘ম্যানেজ’ করার অভিযোগও উঠেছে। ফলে ভোক্তারা পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।  
তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বাউথোলা গ্রামের আমচাষি কাবিল শেখ সময়ের আগেই নিয়মবহির্ভূতভাবে প্রত্যায়ন পেয়েছেন – যা প্রশাসনিক জবাবদিহিতার প্রশ্ন তুলছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!