মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালায় পৃথক স ড় ক দু র্ঘ ট না য় নারীসহ নিহত-২ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত দেবহাটায় যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ বিআরটিএ কতৃক স ড় ক দু র্ঘ ট না য় ক্ষ তি গ্র স্ত ২৭ পরিবার পেল প্রায় ১ কোটি টাকার চেক সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধা ক্কা য় গুড় ব্যবসায়ির মৃ ত্যু শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন, সিহাব সভাপতি, রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত ডিবি গার্লস স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যায়য়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে চ ক্রা ন্তে র নে প থ্যে স্কুল ফান্ডের ১ কোটি টাকা! সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাঁ ধা দেওয়ার অ ভি যো গ

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ৩৭ নম্বর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্তের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি সম্পত্তি বিক্রি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন ‘২৬) ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান উদ্দীন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় তিনটি বড় আকারের মেহগনি গাছ কেটে বিক্রি করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি। ওই অর্থ প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, ঘোনা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এর ফলে ব্যবহৃত বিদ্যুতের বিল সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ লক্ষাধিক টাকা বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণকাজেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

অভিযোগকারী বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্ত বলেন, তদন্ত হোক। তদন্তেই সব সত্য বেরিয়ে আসবে। আমি কোনো গাছ কাটিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মণ্ডল বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!