মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে এবং করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৪ মে ‘২৬) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা,অধ্যাপক গাজী সুজায়েত আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা, ডাঃ শেখ আফতাব উদ্দিন, কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা জেলা, অধ্যাপক ইদ্রিস আলী, সেক্রেটারি উপজেলা জামায়াত, অধ্যক্ষ এনামুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, অধ্যাপক মোঃ গোলাম ফারুক, চেয়ারম্যান, ইসলামকাটি, এস, এম আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, তেঁতুলিয়া, শেখ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তালা সদর, কামরুল ইসলাম লালটু চেয়ারম্যান৷ খেশরা। নাগরিক কমিটির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিলীপ সানা, পানি কমিটির উত্তরণ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, ফারুক হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক।মুস্তাফিজুর রহমান রেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক।এস এ মোতাহিরুল হক শাহিন, অর্থ সম্পাদক, তালা প্রেসক্লাব। গোবিন্দ ভদ্র, পরিচালক মুক্তি ফাউন্ডেশন। অধ্যাপক আইয়ুব আলী সাবেক চেয়ারম্যান মাগুরা। এডভোকেট মশিয়ার রহমান। মাওলানা আকবর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ফয়সাল আহমেদ, কামরুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক তালা উপজেলা প্রেসক্লাব। হাফেজ শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!