
সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া, কুমিরা, ইসলামকাটি ও তালা সদর ইউনিয়নের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে এবং করণীয় নির্ধারণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ মে '২৬) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নাগরিক কমিটির সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহমুদুল হক, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা,অধ্যাপক গাজী সুজায়েত আলী, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা, ডাঃ শেখ আফতাব উদ্দিন, কর্মপরিষদ সদস্য সাতক্ষীরা জেলা, অধ্যাপক ইদ্রিস আলী, সেক্রেটারি উপজেলা জামায়াত, অধ্যক্ষ এনামুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, অধ্যাপক মোঃ গোলাম ফারুক, চেয়ারম্যান, ইসলামকাটি, এস, এম আবুল কালাম আজাদ, চেয়ারম্যান, তেঁতুলিয়া, শেখ আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তালা সদর, কামরুল ইসলাম লালটু চেয়ারম্যান৷ খেশরা। নাগরিক কমিটির সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিলীপ সানা, পানি কমিটির উত্তরণ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, ফারুক হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক।মুস্তাফিজুর রহমান রেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক।এস এ মোতাহিরুল হক শাহিন, অর্থ সম্পাদক, তালা প্রেসক্লাব। গোবিন্দ ভদ্র, পরিচালক মুক্তি ফাউন্ডেশন। অধ্যাপক আইয়ুব আলী সাবেক চেয়ারম্যান মাগুরা। এডভোকেট মশিয়ার রহমান। মাওলানা আকবর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক ফয়সাল আহমেদ, কামরুজ্জামান মিঠু সাধারণ সম্পাদক তালা উপজেলা প্রেসক্লাব। হাফেজ শাহ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।