শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি মাহাবুব ও সাধারণ সম্পাদক রায়হান  মাসউক কর্তৃক তিনদিনব্যাপী ভিডব্লিউবি কর্মসূচীর ‘প্রশিক্ষক প্রশিক্ষণ’ সমাপ্ত তালায় আমরা বন্ধু’র ‘পুষ্টি-উঠোন’ অনুষ্ঠিত  গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন কোটালীপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে নি র্যা ত ন ও হ য় রা নি র অ ভি যো গে মানববন্ধন, বি চা র দা বি দেবহাটায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী  তালায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে বি দ্যু ৎস্পৃ ষ্ট হয়ে তালার রাজমিস্ত্রির মৃ ত্যু

আশাশুনিতে স্কুল ভবনে শিক্ষকের বসবাস; শিক্ষা কর্মকর্তাকে শো ক জ

✍️আব্দুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বাসগৃহ হিসেবে ব্যবহারের ঘটনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কৈফিয়ত তলব করা হয়েছে।

আশাশুনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দরগাহপুর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশেকুজ্জামান গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে দায়িত্ব পালন করলেও তাঁর ক্লাস্টারের গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেননি। একই সঙ্গে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের ভবন বাসগৃহ হিসেবে ব্যবহার করলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেননি।

এ অবস্থায় অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২৩ এপ্রিল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সন্তোষজনক জবাব না পেলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন বলেন, কোনো সরকারি বিদ্যালয়ের ভবন ব্যক্তিগত বাসস্থানের জন্য ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!