সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় এক নারী ব্যবসায়িকে নি র্যা ত ন চালিয়ে হ ত্যা! জি জ্ঞা সা বা দে র জন্য আ ট ক-১ জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সম্পর্কিত প্রেস-ব্রিফিং আশাশুনিতে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিদর্শন রবীন্দ্রজয়ন্তী উদযাপন ঘিরে সাতক্ষীরায় প্রস্তুতি সভা, নানামুখী সিদ্ধান্ত ‎কন্যা সন্তান হওয়ায় স্ত্রী’র উপর নি র্যা ত ন, দ্বিতীয় বিয়ের অ ভি যো গ! শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ  একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় – সেলিমুজ্জামান সেলিম এমপি  তালায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা

সাতক্ষীরায় স্বর্নের বারসহ এক নারী চো রা কা র বা রী আ ট ক

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ভারতে পাচারকালে সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকা থেকে দুই পিস স্বর্নের বারসহ এক নারী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৪ এপ্রিল ‘২৬) বিকাল সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নর অধিনায়ক লে: কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে শহরের খুলনা মোড় হতে ইজিবাইক যোগে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকার দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬.৪০ গ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
আটক নারী চোরাকারবারীর নাম মোছাঃ শিউলী আক্তার (২৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা তালতলা গ্রামের মোহাম্মদ জুবায়ের এর স্ত্রী।

বিজিবি জানায়, ইজিবাইক যোগে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ভোমরা সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ আভিযানিক দল বাঁকাল চেকপোষ্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে দুই পিস স্বর্ণের বারসহ ওই নারী চোরাকারবারীকে হাতনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৯৬.৪০ গ্রাম। যার বাজার মুল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল কাজী আশিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে আররো জানান, আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!