
সাতক্ষীরার দেবহাটায় কৃষকের উন্নয়ন ও ক্ষমতায়নে উদ্ভাবনী প্রদর্শনী উদ্যোগ (ডেমো প্লট) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ‘২৬) উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের সাংবাড়িয়ে গ্রামের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের বাস্তবায়নে এ মাঠ দিবস পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার জাহিদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, স্থানীয় জামায়াত নেতা মোমিনুর রহমান।
উদ্ভাবনী প্রদর্শনী কৃষক ফজর আলী তার অভিজ্ঞতা তুলে ধরে আগতদের উদ্ভুদ্ধ করেন। সুশীলনের সিডিও নিলাদ্রী বিশ্বাসের পরিচালনায় প্রতিষ্ঠানের সিপিপি রেজাউল ইসলাম, ইউপিজিএফ মরিয়াম খাতুন, ফারজানা ইয়াসমিন, মারুফা খাতুন সহ স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, পুষ্টির চাহিদা মেটাতে দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রদর্শনীর জন্য জিংক জাতের ধানের বীজ, সার, চাষের খরচ, প্রশিক্ষণ সহায়তা প্রদান করা হয়। তারই ধারবাহিকতায় কৃষকরা এই জাতের ধানের চাষ করে। এতে বিঘাপ্রতি প্রায় ৩০ মন ধান উৎপাদন হয়েছে বলে আগত কৃষকরা জানান। এই উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষক লাভবান হবে বলে মাঠ দিবসে জানানো হয়।