বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা  শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত শ্যামনগরে জমি  নিয়ে বি রো ধ, দুই প ক্ষে র সং ঘ র্ষ, আ হ ত- ১৪  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

সাতক্ষীরায় ১৯৭১ এ পাকহানাদার বাহিনীর হাতে নি হ ত ৭০০ শরনার্থীর স্মরণসভা

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

১৯৭১ সালের আজকের এই বিশেষ দিনছ বাগেরহাট খুলনা, পিরোজপুর, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ৭০০ এর বেশি ভারত গমনকারি শরণার্থী সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলন।

এদের অধিকাংশই ছিল হিন্দু সম্প্রদায়ের। স্থানীয় রাজাকার, আলবদর ও পাকহানাদার বাহিনী খবর পেয়ে ওইসব শরনার্থীদের রাতের আঁধারে গুলি করে ও শরীরের বিভিন্ন স্থানে ব্যায়েনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যার পর লাশ দীনেশ কর্মকারের পুকুরে ফেলে মাটি চাপা দেয়। এ নির্মম হত্যার ৫৫ বছরেও সেখানে ওইসব শহীদদের স্মরণে কোন স্মৃতিসৌধ গড়ে ওঠেনি।

সরকারিভাবে সারা দেশে বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণে মোটা অংকের টাকা বরাদ্দ করা হলৈও এ বধ্যভূমিটি আজো সংরক্ষণ করা হয়নি। উপরে বধ্যভূমিতে যাতায়াতের জন্য সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পিছন দিয়ে যে সরকারি রাস্তা ছিল তা একটি ষড়যন্রকারি মহল রাতের আঁধারে টিন দিয়ে ঘিরে বন্ধ করে দিয়েছে। এমনকি জেলা প্রশাসনের ভূমিকা যথেষ্ট নয়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এর কোন সঠিক জবাব দিতে পারবো না।

মঙ্গলবার (২১ এপ্রিল ‘২৬) বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনে বধ্যভূমিতে বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক স্মরণসভায় সংগঠণটির সদস্য সচীব অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাংবাদিক কল্যাণ ব্যাণার্জী, রঘুনাথ খাঁ, জাসদ নেতা অধ্যক্ষ আশেক ই এলাহী, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা অ্যাড, শেখ বেলাল হোসেন, শিক্ষক সুভাষিশ পাল এসব কথা বলেন।

সভায় শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!