বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা  শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত শ্যামনগরে জমি  নিয়ে বি রো ধ, দুই প ক্ষে র সং ঘ র্ষ, আ হ ত- ১৪  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু রু ষা ঙ্গ কে টে দ্বিতীয় স্ত্রী!  পুলিশি হে ফা জ তে স্ত্রী

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহকে ভয়াবহ সহিংসতায় রূপ দিয়েছে দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন। গভীর রাতে ঘুমন্ত স্বামীর ওপর এ নৃশংসতা চালান বলে জানা গেছে। 
নৃশংসতার শিকার গুরুতর আহত ইসমাইল গাজী (৪১) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 
সোমবার দিনগত (২০ এপ্রিল ‘২৬) রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। যা পুরো এলাকায় চাঞ্চল্য, চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন (৩২)-এর সঙ্গে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের নির্জনতায়, স্বামী যখন সম্পূর্ণ অসহায় অবস্থায়, তখনই তার ওপর এ হামলা চালানো হয়। হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে আশপাশের মানুষের- রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন।
ঘটনার আরও নাটকীয় দিক হলো- অভিযুক্ত স্ত্রী নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে থাকা মানুষের সন্দেহ হলে তাকে সেখানেই আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
স্থানীয়রা জানান, ইসমাইল গাজীর একাধিক বিয়ে এবং প্রথম স্ত্রীকে ঘিরে সাম্প্রতিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করেছিল বলে জানা গেছে।
এদিকে নাজমা খাতুনও কম যান না। তিনি তার প্রথম স্বামীরও পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করেছিলেন।  
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযুক্ত খাদিজা খাতুনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে -বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে মন্তব্য করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!