বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন তালায় পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মপরিচয়ের সঙ্কট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের অবহিতকরণ সভা  শ্যামনগরে সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত শ্যামনগরে জমি  নিয়ে বি রো ধ, দুই প ক্ষে র সং ঘ র্ষ, আ হ ত- ১৪  কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  তালায় মৎস্য ঘেরের বাসা ভা ঙ চু র, লু ট পা ট, হ ত্যা র হু ম কি ও নি রা প ত্তা হী ন তা র অ ভি যো গে সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা প্রতিবেশ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ১৩ দফা সুপারিশ পেশ গোবিপ্রবি’র এফএনবি বিভাগ ও ব্র্যাক ইয়ুথ প্লাটফর্মের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর   গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” – এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন

সাতক্ষীরায় জেলা মা ন ব পা চা র প্র তি রো ধ নেটওয়ার্ক (সিটিএন) সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক (সিটিএন) সদস্যদের নিয়ে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে মঙ্গলবার (২১ এপ্রিল ‘২৬) সকালে জেলা রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
কার্যক্রমের সূচনা পর্বে আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ প্রশিক্ষণের উদ্দেশ্য , বাংলাদেশে মানব পাচার পরিস্থিতি এবং প্রকল্প কার্যক্রম বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান করেন।
‎প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মিঠুন সরকার,‌ ডিইএমও (ডেমো) উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নাজমুন নাহার, লিগ্যাল এইড অ্যাডভোকেট, মনিরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা জেলা সিটিএন এর কার্যকারী সদস্য ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত ও সিটিআই পি সদস্য সোহেল আহমেদ।
প্রশিক্ষণে সহায়ক বৃন্দ জেলায় মানব পাচার পরিস্থিতি ও  সচেতনতা মূলক কার্যক্রমে সিটিআইপি অ্যাক্টিভিস্ট দের ভূমিকা, সরকারি সমন্বয় কার্যক্রম, ভুক্তভোগী সুরক্ষা ও পুনর্বাসন সহায়তা , মানব পাচার ও অভিবাসী  চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ ২০২৬, সিটিএন ও স্থানীয় গণমাধ্যমের সাথে সমন্বয় , আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বয় ও  সিটিএন সাসটেইনিবিলিটি প্লান বিষয়ে আলোচনা ও ধারনা প্রদান করা হয়।
‎প্রশিক্ষনটিতে সাতক্ষীরা জেলায় কর্মরত ১৭ টি এনজিওর নির্বাহী পরিচালক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!