শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবন উপকূলের উন্নয়নে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় গঠনসহ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির ২১ দফা বাস্তবায়নে সংবাদ সম্মেলন কলারোয়ায় ব্যাটারি চু রি র স ন্দে হে পি ট মো ড়া দিয়ে বেঁ ধে তিন যুবককে ম ধ্য যু গী য় কা য় দা য় নি র্যা ত নে র অ ভি যো গ তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল সাতক্ষীরায় পূর্ব ঘোষণা ছাড়ায় গরুর মাংসের দাম বৃদ্ধি, ক্রেতাদের মধ্যে অসন্তোষ, দুশলেন প্রাণিসম্পদ অফিসকে  সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভা ঙ চু র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চু রি র অ ভি যো গ 

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলায় তিন পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উপজেলার উত্তর মাছিয়াড়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে ইউনুচ মোড়ল (৫৯)।
ঘটনাটি রবিবার (১২ এপ্রিল ‘২৬) দুপুরে ঘটেছে। অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে হযরত আলী মোড়ল (৫৭) এবং তার ছেলে রাসেল মোড়ল (১৯) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ইউনুচ মোড়ল জানান, প্রায় ৪ শতক জমির ওপর তাদের বাপ-দাদার তিন পুরুষের বসতভিটা রয়েছে। প্রায় আট বছর আগে এ জমি নিয়ে প্রতিপক্ষ হযরত আলী মোড়ল আদালতে মামলা করেন, যা এখনো চলমান। তিনি অভিযোগ করেন, রবিবার সকালে তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা বেলা ১১টার দিকে তাদের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তিনি আরও জানান, এ সময় তার ঘরে থাকা নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সঙ্গে তার ছোট ভাই আকবার মোড়লের ঘর ভাঙচুর করে সেখানে রাখা প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। এ ঘটনায় বাধা দিতে গেলে তাদের বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার বিচার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
অন্যদিকে, অভিযুক্ত রাসেল মোড়ল বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তারা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙেছি। তবে টাকা ও স্বর্ণ চুরির অভিযোগ সঠিক নয়।” এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “ভাঙচুরের বিষয়টি এখনো আমাদের জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!