সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সাতক্ষীরায় হজ্ব কাফেলার নামে হা তি য়ে নেওয়া ৮০লাখ টাকা ফেরতের দা বি তে ভুক্তভোগিদের সংবাদ সম্মেলন রেকডীয় জমির উপর দিয়ে জো র পূ র্ব ক সরকারি রাস্তা নির্মাণে বাঁ ধা, পে টা নো হলো জমির মালিককে গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অ নি য় ম, দু র্নী তি ও নিয়োগ বা নি জ্যে র অ ভি যো গে সংবাদ সম্মেলন তালায় কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত কামারপাড়া সাংবাদিক আরিফ বিল্লালের ওপর হা ম লা র প্র তি বা দে তালা প্রেসক্লাবের নি ন্দা সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের শুভ উদ্বোধন পাটকেলঘাটায় তাল গাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু  সাতক্ষীরার শ্যামনগরে চাঁ দা বা জি ও হা ম লা র অ ভি যো গে জামায়াত নেতাসহ ২৫ জনের বি রু দ্ধে মা ম লা সাতক্ষীরার আওয়ামী লীগ নেতা ও জজ কোর্টের সাবেক পিপি অ্যাড. আব্দুল লতিফের কারাবন্দী অবস্থায় মৃত্যু

সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার সখিপুর ইউনিয়ন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল ‘২৬) উপজেলার সখিপুর ইউনিয়নের চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক দলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় চাম্পিয়ান দল চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের তানভির হাসান। এছাড়া বালিকা দলে অংশ নেয় চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ। এতে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ এক গোলে চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে। এতে ম্যান অব দ্যা ম্যাচ হয় চাম্পিয়ান দল নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশের আছিয়া পারভীন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোজাহিদ হোসেন, ইমরান হোসেন, রাসেল আহম্মেদ ও জাবেদ আলী।

এদিকে চাম্পিয়ান ও রানার্সাআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নারিকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী মুখার্জী, দক্ষিণ সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল্লাহ আল তারিক, চিনাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন, এনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাগফি আজম, সহকারী শিক্ষক রুহুল আমিন, উপজেলা যুব জামাতের সেক্রেটারী ইয়াসির আরাফাত লিপু, স্থানীয় সমাজসেবক আলমগীর হোসেন, সামছুর রহমান, আব্দুল খালেক, মকুবুল হোসেন, হুমায়ুন কবির, আবু তৈয়ব সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!