শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
আয়েশা খাতুন ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন: আকবর সভাপতি, আলাউল সম্পাদক সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দা য়ে ৭জন মৌয়াল আ ট ক মু ক্তি প ণ দিয়ে লোকালয়ে ফিরেছেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ হতে অ প হৃ ত ৬ জেলে ফলোআপঃ সাতক্ষীরায় জমি নিয়ে বি রো ধ সাবেক মহিলা ইউপি সদস্যকে পি টি য়ে জ খ ম করায় কলেজ অধ্যক্ষের উ প র গ্রামবাসির হা ম লা আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন সুন্দরবন থেকে অ স্ত্র-গু লি সহ দুই ব ন দ স্যু আ ট ক, উ দ্ধা র ৩ জেলে ট্যাব-ল্যাপটপসহ কিশোর কণ্ঠ বৃত্তি পেল সাতক্ষীরার ১৬৩ শিক্ষার্থী সাতক্ষীরা বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মহামিলন আশাশুনির পিরোজপুরে ইজারা নিয়ে মন্দিরের মাঠে লাঙ্গল চাষ! শিব পুজা বন্ধ হওয়ায় এলাকায় ক্ষোভ সাতক্ষীরায় স ন্ত্রা সী কর্তৃক কলেজ অধ্যক্ষকে পি টি য়ে জখম ও মিথ্যে অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আশাশুনির খাজরা ইউপির দূ র্নী তি বা জ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চুর দ্রুত অ প সা র ন ও দৃষ্টান্তমূলক শা স্তি র দা বী তে মানববন্ধন

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

গরীবের জন্য বরাদ্দকৃত ঈদুল ফিতরের সরকারী চাউল এবং শীতবস্ত্র আত্মসাৎ কারী সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়ন পরিষদের দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চরু দ্রুত অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল ‘২৬) সকালে কাপসন্ডা বাজারের ব্রীজের উপর খাজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। শত শত নারী পুরুষ ও ভুক্তভোগি সাধারণ জনগণ এতে অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকাল বক্তব্যে রাখেন, খাজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ আব্দুর রশিদ, ইউপি রামপদ সানা, ৬নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী লুৎফর রহমান, ছাদেক হোসেন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন, নুরুজ্জামান, স্থানীয় পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী প্রীতিশ রায়, স্থানীয় বাসীন্দা শেখ সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফরিদা রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাচ্চু একজন দুর্নীতিবাজ। তিনি সরকারি অর্থ ও মালামাল আত্মসাৎকারী এবং একজন নামকরা জুয়াড়ী। তিনি একই পরিবারের বউ-মেয়ে-জামাইকে চাউলের কার্ড দিয়েছেন এবং জেলে নয় এমন ব্যক্তিকে কার্ড দিয়েছেন। এছাড়া গরীবদের মাঝে কম্বল বিতরণ না করে বিল্ডিং বাড়ী আছে এমন বক্তিদের কম্বল দিয়েছেন। এছাড়া চাহিদা মত টাকা না দিলে বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড না দেয়া, ঈদের বরাদ্দ চাউল ১০ কেজির পরিবর্তে ৫ কেজি বিতরণ, নিজের ব্যক্তিগত অফিস ৭ বস্তা চাউল ও কম্বল লুকিয়ে রাখা, ২ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দকৃত রাস্তার কাজ অর্ধেক ব্যয় করে বাকী টাকা আত্মসাৎসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

বক্তারা এসময় গরীবের চাউল ও কম্বল আত্মসাৎকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুকে অবিলম্বে অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান এবং স্থানীয় এমপি ও জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে একই দাবীতে সেখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!