মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আ ট ক কালিগঞ্জে অ স্ত্র সহ গ্রে প্তা র কৃ ত ডা কা ত সর্দার ইয়ার আলীর রিমাণ্ড শুনানী আগামিকাল শিশুশ্রম মুক্ত দেবহাটা গড়তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আইজিপির সঙ্গে মাল্টার রাষ্ট্রদূতের সাক্ষাৎ আকস্মিক তালা থানা পরিদর্শন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ

সাংবাদিক এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আজ ৩১ মার্চ, প্রয়াত সাংবাদিক, তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও আইনজীবী সহকারী এস. এম. নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী। ২০০০ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জীবদ্দশায় তিনি দৈনিক দিনকাল, দৈনিক ভোরের ডাক, দৈনিক শক্তি, দৈনিক সমাচার, গণমত, নগরবার্তা, দৈনিক আল মুজাদ্দেদ ও দৈনিক মিল্লাতসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর লেখনী ছিল সমাজ সচেতনতা, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে দৃঢ়।

সহকর্মীরা জানান, এস. এম. নুর আলী ছিলেন নির্ভীক ও নীতিবান সাংবাদিক, যিনি সত্য প্রকাশে কখনো আপস করেননি। তালা প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয়।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে সাংবাদিক মো. সেলিম হায়দার সকলের কাছে তার পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!