মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? পঁয়ত্রিশ বছর পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন সাতক্ষীরার নলতার আলহাজ্ব মোঃ জাহিদুল হক।

তার পরিবার এলাকার জনসাধারণ, এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বিভিন্ন সময়ে কখনো শীত বস্ত্র, কখনো আর্থিক সহযোগিতা আবার কখনো ঈদের পোশাক, ইফতার সামগ্রী ও চাউল, ডাউল দিয়ে সাহায্য করে আসছেন। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের পূর্বপুরুষদের মধ্যে বাবা ও দাদা এটির প্রচলন করেন।

বর্তমানে তিনি এটি আঁকড়ে ধরে সারা বছর অসহায়দের পাশে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন। তারই ধারাবাহিকতায় বুধবার (১১ মার্চ-২৬) বেলা ১২টায় নলতায় তার নিজস্ব মার্কেটে ক্যাম্পাসে চার শতাধিক মানুষের মাঝে বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক আলাহাজ্ব জাহিদুল হকের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সহ-সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, কালিগঞ্জ উপজেলা প্রতিবন্ধী পুনর্বাসন কমিটির সভাপতি মোঃ ফজর আলী, কালিগঞ্জ থানার এস আই মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার সাড়ে চার শতাধিক নারী পুরুষ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০ কেজি চাউল, ২ কেজি ডাউল, ও ১টি করে শাড়ী কাপড় প্রদান করা হয়।

জানা গেছে প্রায় ৩৫ বছর যাবত জাহিদুল হকের পিতা মাহফুজুল হক এই খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।তারই ধারাবাহিকতায় তার পুত্র আলহাজ্ব জাহিদুল হক রমজান মাসে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ করেন। ঈদের আগে অসহায় হতদরিদ্র নারী পুরুষ রোজার সামগ্রী ও কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!