শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা সদর ইউনিয়নে বৃক্ষরোপণ তালায় উপজেলা সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারে ডাস্টবিন বিতরণ  ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত সাতক্ষীরায় মি থ্যে তথ্য উপস্থপান করে পরিবারর বি রু দ্ধে বি ভ্রা ন্ত ছড়ানোর প্র তি বা দে সংবাদ সম্মেলন সাতক্ষীরার সংবাদপত্র পরিবেশক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের ইন্তেকাল জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকারের অ নি য় মে র অ ভি যো গে ত দ ন্তে সত্যতা, দায়িত্ব থেকে অ ব্য হ তি

সাতক্ষীরার উপকূলীয় নারীদের অধিকার ও মর্যাদার প্রশ্নে ব্যতিক্রমী নানা আয়োজনে নারী দিবস পালিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

উপকূলীয় নারীদের কণ্ঠ নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমধর্মী নানা আয়োজনে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণার উদ্যোগে এবং প্লান ইটারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় রবিবার (৮ মার্চ’২৬) সকালে সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গল্প তরীর সুন্দরবন মিউজিয়ামে দিবসটি উদযাপন করা হয়।

উপকূলর নারীরা প্রতিনিয়ত প্রাকতিক দুর্যোগ, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের সঙ্গে লড়াই করে চলেছেন। কিন্তু তাদের সেই সংগ্রামের কথা অনেক সময় নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। এবারের নারী দিবসে সেই বাস্তবতা তুলে ধরতেই আয়োজন করা হয় ভিন্নধর্মী এই কর্মসূচির। এবারের প্রতিপাদ্য ছিল অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ : সকল নারী ও কন্যাশিশুর জন্য।

দিবসটি উপলক্ষে গল্প তরী প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় নারী-পুরুষ, মুন্ডা আদিবাসী সম্প্রদায়, তরুণ-তরুণী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে নারীর অধিকার, সমতা, মর্যাদা ও বাল্যবিবাহ প্রতিরোধের বার্তাবাহী পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র‍্যালি শেষে সাংস্কৃতিক ও অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনার মাধ্যমে উপকূলের নারীদের জীবনসংগ্রাম তুলে ধরা হয়। মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সংস্কৃতি, সুন্দরবন নির্ভর জীবিকার সঙ্গে যুক্ত বাওয়ালি ও মৌয়ালদের অভিজ্ঞতা, দিনমজুর, কিশোর-কিশোরী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানে উঠে আসে উপকূলীয় নারীদের বাস্তবতা ও অধিকারবঞ্চনার চিত্র। পরে স্থানীয় কমিউনিটি ও যুব সংগঠন সিওয়াইডির উদ্যোগে একটি রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্যাবৃন্দ এবং প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী উপস্থিত ছিলেন।

আলোচনায় নারীদের জীবিকা, সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন ও সমঅধিকার নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।

বক্তারা এসময় বলেন, কেবল দিবস উদযাপন নয়, উপকূলের নারীদের কণ্ঠ নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছানো এবং তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এই আয়োজনের মাধ্যমে উপকূলের নারীদের অভিজ্ঞতা ও প্রত্যাশা সমাজের বৃহত্তর পরিসরে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!