সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তারা: সঠিক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহবান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তরা বলেছেন, বিগত দিনগুলোর তুলনায় বর্তমান সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছে। সাংবাদিকতা মাধ্যমে সমাজের অসংগতি উঠে আসে। তাই নতুন বাংলাদেশ গড়তে সঠিক সাংবাদিকতা প্রয়োজন। সাংবাদিকদের সমাজ ও দেশ গড়তে অনেক ভূমিকা রয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী ‘২৬) ৭ রমজান দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মিলন সাহা।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্টা আবুতালেব মোল্ল্যা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, জামায়াত উপজেলা সেক্রেটারি এএইচএম এমদাদুল হক, জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, বিআরডিবি সন্দীপ মন্ডল, এসআই সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এবাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, পারুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক হাসান সরাফি, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন ময়না, পারুলিয়া মৎস্য কমিটির সভাপতি আব্দুল কাদের মেম্বর, সাধারন সম্পাদক জিয়াদ আলী মোড়ল মেম্বর, মৎস্যজীবী দল সাধারন সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি সুমন বাবু, সাবেক সহ-সভাপতি আবু হুরায়রা ও রাজু আহমেদ, যুগ্নসম্পাদক লিটন ঘোষ বাপী ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এম এ মামুন, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য দীপঙ্কর বিশ্বাস, রুহুল আমিন, দৃষ্টিপাত সদর প্রতিনিদি উত্তম রায়, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!