বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বহু প্রতিক্ষার পর সাতক্ষীরায় শুরু হলো কাঙ্ক্ষিত সেই ভোটযুদ্ধ

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোট গ্রহণ চলছে। সকাল থেকে শুরু হয়েছে কাঙ্ক্ষিত সেই ভোটযুদ্ধ। সাতক্ষীরা সদর আসনের মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৩৫ হাজার ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার ৯৫৪ জন- নারী ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ৬৮৫ জন ভোট প্রদান করবে।

১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বিরতিহীন ভাবে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ৬ টি স্তরের নিরাপত্তা বলায় গ্রহণ করা হয়েছে। জেলার নিরাপত্তার কাজে নিয়োজিত আছে ৫৮৪ জন সেনা সদস্য, ২০৩২ জন পুলিশ সদস্য, র‍্যাব সদস্যদের টহল জোরদার করতে স্টাইকিং ফোর্স হিসাবে ৯ টি টহল টিম মোতায়েন করা হয়েছে। বিজিবি ৪৩২ জন, প্রায় ৮ হাজার আনসার সদস্য, ২৯ টি মোবাইল টিম সহ ১৪ জন বিচারক, জেলার রিটার্নিং অফিসার আফরোজা আখতার এর নেতৃত্বে জেলা ৬০৯ টি ভোট কেন্দ্রে ও ও ভোটারদের নিরাপত্তার কাজ করছে।

সরজমিনে সাতক্ষীরা সদরের ১২ নং বল্লী ইউনিয়নে সকাল থেকে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছে, তানভীর হায়দার। এ ভোটকেন্দ্রে নারী ভোটার সংখ্যা ১৭৩৬,পুরুষ ভোটার সংখ্যা ১৬১৩, মোট ভোটার সংখ্যা ৩৩৪৯। আমতলা বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছে, সাগর মল্লিক। এ ভোটকেন্দ্রে নারী ভোটার সংখ্যা ১৬০০, পুরুষ ভোটার সংখ্যা ১৬৪৪, মোট ভোটার সংখ্যা ৩২৪৪।

ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছে, খালিদ সোহরাওয়ার্দী। এ ভোটকেন্দ্রে নারী ভোটার সংখ্যা ৭২০,পুরুষ ভোটার সংখ্যা ৭৫৮,মোট ভোটার সংখ্যা ১৪৭৮। ঘরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন, জগন্নাথ পাল। এ কেন্দ্রে ১৪১৯ নারী ভোটার সংখ্যা ৭০২, পুরুষ ভোটার সংখ্যা ৭১৭-মোট ভোটার সংখ্যা ১৪৭৮।

রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন,মোঃ আওরঙ্গজেব ফকির। এ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১৭৮ নারী ভোটার সংখ্যা ১৫৮৯- পুরুষ ভোটার সংখ্যা ১৫৮৯। মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, আব্দুর রহিম। এ ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৫৬ নারী ভোটার সংখ্যা ৯০৩পুরুষ ভোটার সংখ্যা ৯৫৩।

সাতক্ষীরা জেলায় ২০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে ভোট সম্পন্ন করার কথা জানিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্নব দত্ত।

সাতক্ষীরার এই নির্বাচনী কর্মযজ্ঞে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!