সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জাহিদুর রহমান পলাশের সুস্থ্যতা কামনা আশাশুনির বেতনা নদীর তীব্র স্রোতে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, ভাঙনের মুখে শত বছরের ঐতিহ্য বুধহাটা বাজার কোটালীপাড়া হাসপাতালে ভর্তি রোগীকে কু পি য়ে জ খ মে র ঘটনায় আটকদের জেলহাজতে প্রেরণ  দেবহাটায় খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নতুন জাগরণ দেবহাটায় শিশু সুরক্ষা ও শিশুশ্রম প্রতিরোধে অবহিতকরণ সভা শ্যামনগরে আশা ব্রিকস্ ও পেট্রোল পাম্পের মালিক আরব আলী গাজীর বা ড়ী তে দূ র্ধ র্ষ চু রি কালিগঞ্জে গ লা য় ফাঁ স দিয়ে গৃহবধুর আ ত্ম হ ত্যা সাতক্ষীরার প্রাণসায়ের খালে ও রাস্তার দু’ধারে বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষণ, দেখার কেউ নেই! কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঘের মালিকের মৃ ত্যু তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তা লা য় স ড় ক দু র্ঘ ট না য় যু ব ক নি হ ত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় ইঞ্জিনভ্যান-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুন্না (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। সে তালা সদরের খাজরা মীরপাড়ার মীর মুজিবুর রহমানের পুত্র।

শনিবার (৩১ জানুয়ারি ‘২৬) রাত ৯ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর বাজার এলাকায় উক্ত দুর্ঘটনা ঘটে।

রবিবার (১ ফেব্রুয়ারি ‘২৬) দুপুরে তালা বাজার মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, একমাত্র শিশু পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে দ্রুতগতিতে আসা কোম্পানির ইঞ্জিনভ্যান সাথে বিপরীত দিক থেকে আসা গাছের চারা ভর্তি একটি পিকআপের সংঘর্ষ হয়। এ সময় ইঞ্জিনভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মাহফুজুর রহমান মুন্না গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক পিকআপটি থানা হেফাজতে রয়েছে। তবে তার চালক পালিয়ে গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!