বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা তালা পাটকেলঘাটার নগরঘাটায় দলীয় কার্যালয়ে আ গু ন, প্র তি বা দে নেতাকর্মীদের বি ক্ষো ভ তালায় মা দ কা স ক্ত ছেলেকে ত্যা জ্য করলেন পিতা! তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সামেক হাসপাতালে পরিচ্ছন্নতা শুরু করলেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক শ্যামনগরে সাংবাদিকের ওপর হা ম লা য় যুবদলের সদস্য সচিবসহ চার নেতা ব হি ষ্কা র শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার

সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে বিএনপির ২ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, আটক-১

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট উপলক্ষে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এবং  বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর ‘২৫) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসকল মনোনয়নপত্র জমা দেন।  সাতক্ষীরার চারটি আসনে জাতীয় পার্টির পাঁচ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবুর রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে কলারোয়া  উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির হাবিবুল ইসলাম হাবিব,জামায়াতের মো: ইজ্জত উল্লাহ,জাতীয় পার্টির জিয়াউর রহমান ও ইসলামি আন্দোলনের শেখ মো: রেজাউল করিম। এছাড়াও এ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো: ইয়ারুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিষিদ্ধ ঘোষিত  সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক  এস এম মুজিবর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের মুহাম্মদ আব্দুল খালেক,বিএনপির মো: আব্দুর রউফ,জাতীয় পার্টির মো: আশরাফুজ্জামান ও মাতলুব হোসেন লিওন।
এছাড়াও এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ, ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম,বাংলাদেশ জাসদের মো: ইদ্রিস আলী ও এবি পার্টির জিএম সালাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের হাফেজ মুহা: রবিউল ইসলাম,বিএনপির কাজী আলাউদ্দীন ও জাতীয় পার্টির মো: আলীপ হোসেন। এছাড়া মাইনরিটি জনতা পার্টির রুবেল হোসেন,ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ আসফউদ্দৌলা খান,আসলাম আল মেহেদী ও ডা: শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অপরদিকে সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের গাজী নজরুল ইসলাম,বিএনপির মো: মনিরুজ্জামান ও জাতীয় পার্টির হুসেইন মো: মায়াজ,গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা,ইসলামী আন্দোলনের মোস্তফা আল মামুন ও আব্দুল ওয়াহেদ (বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা এসএম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামীলীগ কর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!