শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
‎সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির ৬৯তম জন্মদিন উদযাপন কালিগঞ্জের কৃষ্ণনগরে ফুটবল বিতরণে নির্বাচনী আবহ, উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি খোকন মোল্লার গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তালায় ২০জন এতিম পেল ২ মাসের খাদ্য, সাথে হাইজিন সামগ্রী কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস জনপ্রীয়তায় শীর্ষে কালিগঞ্জে পরিবারের চারজনকেই অ চে ত ন, থানায় অ ভি যো গ  ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কৃষি ব্যাংকের র‌্যালি ও সমাবেশ ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি লিয়াকত তালা প্রেসক্লাবের অভিনন্দন সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সুন্দরবন সংলগ্ন গোলাখালীতে কেউড়া পা ড় তে গিয়ে গাছ থেকে প ড়ে যুবকের মৃ ত্যু

সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডে রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও শত শত এলাকাবাসীর উপস্থিতিতে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরে আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ০৯টায় সুলতানপুরে শেখ নুরুল হক’র বাড়ির সামনে পৌরসভার ০৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কড়াই থেকে রাস্তায় নির্মাণ সামগ্রী ঢেলে উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় সুলতানপুর শেখ নুরুল হক’র বাড়ির সামনে থেকে সরদার পাড়া মসজিদ অভিমূখে ৪১ লক্ষ টাকা ব্যয়ে ৫০০ মিটার আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ করা হচ্ছে। সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান এলাকার মানুষের চাওয়া পাওয়া পৌর সেবা শতভাগ পূরণের চেষ্টা করে যাচ্ছে। তার সহযোগিতায় এলাকার রাস্তা-ঘাট, ড্রেণেজ, ডাস্টবিন, সড়ক বাতিসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান। এছাড়াও মহামারী করোনাকালীন সময়ে মানুষের দোর গোড়ায় পৌর নাগরিকের বিভিন্ন সেবা পৌছে দিয়ে যাচ্ছেন।
আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবিরুল হাসান বাদশা, সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ০১ নং সদস্য কবিরুল হাসান, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার তপু, এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, শাহাজান কবির সাজু, কাজী মাগফুর হাসান, আমিরুল হক, মিকাইল, ঠিকাদার সুমন ও বিমান প্রমুখ। আরসিসি রাস্তা ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!