শনিবার, ০২ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন সাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দেবহাটার ডিআরআরএ এর উদ্যোগে দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ উদ্বোধন সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির দাবী ‎ গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর 

সরিষা ফুলে শোভিত প্রকৃতি: সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলন

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৭১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলায় বিস্তীর্ণ মাঠে চাষ করা হচ্ছে সরিষা। যেদিকে দু’চোখ যায় মাঠে শুধু সরিষা ফুলের সমারাহ। সরিষার ক্ষেতে হলুদ ফুলের গন্ধে যেন দিক দিগন্ত রাঙিয়ে দিয়েছে। মাঠের পর মাঠ হলুদ হাসিতে ভরে তুলেছে প্রকৃতির চিত্র। চির সবুজের বুকে এ যেনো কাচা হলুদের আল্পনা। যেদিকে চোখ যায় সেদিকেই যেনো ফুলের মেলা। ফুলে ফুলে মৌমাছি মধু আহরণ করছে। চারিদিকে প্রকৃতির বুকে সুন্দরের আগুন। প্রকৃতি সেজেছে অপরুপ সৌন্দর্যের নান্দনিক রুপ।

কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের কৃষকরা জানান, ‘সরিষার গাছ, ফুল ও ফল ভালো হয়েছে। আশা করছি বাম্পার ফলন হবে। এ বছর উপযুক্ত দাম পেলে আগামী বছর সরিষা চাষে আরো অনেকেই ঝুঁকে পড়বে বল মনে করেন তারা।’

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তামান্না তাছনীম জানান, বারি সরিষা-১৪ ফলন ভালো হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে। এর তেলের গুণাগত মানও অনেক ভালো। কৃষক তার উৎপাদিত সরিষার ভাল দাম পাবেন বলেও জানান কৃষি বিভাগের ওই কর্মকর্তা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) সাতক্ষীরা’র উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম জানান, এবছর জেলায় সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫শ হেক্টর জমিতে। ইতোমধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। অনুকূল আবহাওয়া ও নিবিড় পরিচর্যার কারণে এ অঞ্চলের কৃষকরা সরিষার ভালো ফলন পেয়েছেন। বিঘা প্রতি ৬-৮ মণ সরিষা পাচ্ছে কৃষকরা। এছাড়া প্রায় ৩ হাজার মৌ বক্স স্থাপন করায় ১৫-২০% ফলন বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার ১১ হাজার ৫শ হেক্টর জমিতে চাষ করা হয়েছে সরিষা। হলুদ সরিষা ফুলের শোভিত প্রকৃতিতে কৃষকের প্রাণ জুড়িয়ে যাবে। সরিষা ফুলের মন মাতানো গন্ধ সবাইকে আকৃষ্ট করে। সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এবছর সরিষার আবাদ হয়েছে চোখে পড়ার মতো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!