রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

শান্তি ও সম্প্রীতির আহবানে ডুমুরিয়ায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে
সংঘাত নয় , শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ( পিএফজি) ডুমুরিয়ার  আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় বুধবার  (২৮ মে ২০২৫) সকাল ১০.৩০  মিনিটে ডুমুরিয়া মহিলা কলেজে সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ অনুষ্ঠানে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ  শেখ শহিদুল  ইসলাম, ডুমুরিয়া থানার অফিসার ইনচাজ মোঃ মাসুদরা রানা,বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা প্রতিনিধি মাও আজাহারুল ইসলাম, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস.এম জাহাঙ্গীর আলম। সভায় সভাপতিত্ব করেন পিএফজি কোঅরডিনেটর শেখ ফরহাদ হোসেন। জাতীয় সঙ্গীত, পবিত্র কোরান তেলাওয়াত,পবিত্র গীতা পাঠ ও পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের  শুভ সূচনা হয়।
সভাটি সঞ্চালনা করেন যৌথভাবে এরিয়া কো-অরডিনেটর এস.এম রাজু জবেদ ও ফিল্ড -কোঅরডিনেটর মোঃ আবু তাহের। সভায় শুভেচ্ছা বক্তব্য,সংলাপের সার সংক্ষেপ ও করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর খুলনা রিজিওনের রিজওনাল কো- অরডিনেটর মাসুদুর রহমান । সংলপের ঘোষণাপত্র পাঠ  করেন সহকারি অধ্যাপক ও পিস অ্যাম্বাসেডর মোঃ আব্দুল হালিম ডালি।
সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে  বিভিন্ন ধর্ম,বর্ণ,গোত্র ও সম্প্রাদায়ের মানুষের বসবাস। বাংলাদেশ একটি ধর্মীয় ও জাতীগত সম্প্রীতির দেশ। ধর্ম কখনও বিভেদ সৃষ্টি করতে পারে না। কিন্ত বিপথগামী মানুষ  ধর্মকে পুজি করে সমাজে বিভেদ সূষ্টি করে, যা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সেজন্য সকল ধর্মের ধর্মীয় নেতাদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গুজবে কান না দিয়ে সত্য তথ্য জানতে হবে। কেউ যেন গুজব বা উস্কানী না দেয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি অসম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে হবে, গড়ে তুলতে হবে মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা  যেখানে প্রত্যেক ধর্ম ও সংস্কৃতিক মানুষ  নিরাপদ থা কবে।।তারা প্রতিটি ইউনিয়নে আন্তঃধমীয় সংলাপ আয়োজনের প্রস্তাব করেন এবং প্রতিটি ইউনিয়নে শান্তি-সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি রক্ষা কমিটি নামে কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করবেন। সবশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত সকল অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!