সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ‘খাদ্য ব্যবস্থা, উপকূলীয় বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ এবং ন্যায়সঙ্গত ও টকসই ভবিষ্যতের সন্ধান’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত বৃদ্ধা মাকে পি টি য়ে দাঁত ভা ঙা র অ ভি যো গে শিক্ষক ছেলের বি রু দ্ধে থানায় মা ম লা সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মা দ ক ধ্বং স করল বিজিবি  উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জে বিআরডিবির ৪৩তম সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে ক টূ ক্তি র প্র তি বা দে তালায় মানববন্ধন সাতক্ষীরায় নি খোঁ জ স্ত্রীর খোঁ জে দি শে হা রা স্বামী কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন: অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক ও শিমুল সাংগঠনিক জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা

সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন রুপসার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই, এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজন ১৭-১৯ মে ২০২৫ খুলনার রূপসা বিআরডিবি সভাকক্ষে ৩দিন ব্যপি তরুণ নেতৃত্ব বিকাশ বিষয় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণে সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন রুপসার ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিএফজি সদস্য মধুসোধন সেন । প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসাবে ছিলেন দি-সদস্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এস.এম রাজু জবেদ ও তনুজা কামাল। যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করে একটি উদার, অসস্প্রদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত মানিবক সমাজ ও রাষ্ট্র বিনির্মানের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করার প্রক্রিয়ায় রুপসা সদরের ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজ)’র সক্ষমতা বৃদ্ধির লক্ষে ৩ দিনের প্রশিক্ষণে যে সকল বিষয়সমূহ আলোচনা করা হয় তার মধ্যে পরিচয়, সংস্কৃতি,অনুমানের ক্ষমতা, নাগরিকত্ব, কমিনিটি ও কাঠামো ব্যবস্থা গণতন্ত্র, দ্বন্ধ, সহিংসতা ও শান্তি, নেতৃত্ব, সংলাপ, যোগাযোগ ও শ্রবণ, সমেবত প্রত্যাশা কেমন বাংলাদেশ চাই, কমিনিটর সম্পৃক্ততা, সামাজিক উদ্যোগ পরিকল্পনা ও সেফ গার্ডিনিং। প্রশিক্ষণ সমাপনী দিনে  অংশগ্রহণকারীরা রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি- সম্প্রীতি প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক কর্মপরিকল্পনা গ্রহণ করেন। প্রশিক্ষণে মোট ১৬ জন ইয়ুথ অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!