রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ দেবহাটায় শ্রমিক দিবসে র‌্যালী ও শ্রমিক সমাবেশ সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কর্মসূচি পালন

খুলনার বটিয়াঘাটাকে সম্প্রীতির বন্ধনে গড়ার ভূমিকা রাখার অঙ্গীকার করলেন বটিয়াঘাটাবাসী

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

সম্প্রীতির বটিয়াঘাটা গড়ায় ভূমিকা রাখার অঙ্গীকার করলেন খুলনার বটিয়াঘাটা উপজেলাবাসী।

সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সমানে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), সাতক্ষীরার কালিগঞ্জ এর আয়োজনে ও ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস-এফসিডিওর অর্থায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট; বাংলাদেশর মাল্টি-স্টেকহোলডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিস প্রকল্পের আওতায় শনিবার (১৯ এপ্রিল ‘২৫) সকাল সাড়ে দশটায় রনজিতেরহুলা তরিকুচ্ছন্নাত দাখিল মাদ্রাসার হল রুমে বটিয়াঘাটা পিএফজি কতৃক আয়োজিত সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীষক মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেন তারা।

পিস অ্যাম্বাসেড কামরুল ইসলামের সভাপতিত্বে ও ফিল্ড কোঅরডিনেটর মো. আবু তাহের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। তিনি দি হাঙ্গার প্রজেক্ট এর কাযক্রম, কাযক্রমের উদ্দেশ্য ও মতবিনিময় সভার উদ্দেশ্য আলোচনা করেন।

তিনি বলেন, বতমান রাজনৈতিক পরিবতিত পরিস্থিতে দি হাঙ্গার প্রজেক্ট সারা দেশে সহিংসতা নিরসর এবং শান্তি- সম্প্রীতি স্থাপনের জন্য বিভিন্ন ধরণের পরামশমূলককাযক্রম পরিচালনা করে আসছে, এরই ধারাবাহিকতায় এ মতবিনিময় সভা। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তরিকুচ্ছন্নাত দাখিল মাদ্রাসার সহকারি সুপার মোঃ হাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি)’র বটিয়াঘাটা উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সাইপুর রহমান, জামাতে ইসলামী বাংলাদেশ এর বটিয়াঘাটা উপজেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, ইউপি সদস্য মোসা. মারুফা বেগম, সনাতন ধমের ধমীয় নেতা ও রনজিতেরহুলা তরিকুচ্ছন্নাত দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক সুজি কুমার মল্লিক,পিএফজি’র কোঅরডিনেটর প্রহ্লাদ জোদ্দার, পিএফজি সদস্য ও সাংবাদিক সহকারি অধ্যাপক (অব.) এনায়েত উল্লাহ, ব্রজলাল কলেজের ছাত্রনেতা মোঃ ইব্রাহীম শেক প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, সম্প্রতি রাজনৈতিক ধমীয় ও সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সহিংসতা সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরীর চক্রান্ত চলছে। এধরনের চক্রান্ত আমাদের সামাজিক বন্ধন,ধমীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্থ করছে। সাম্প্রতিক সময়ে সময়ে কিছু ধমীয় সংগঠনের কাযক্রম নিয়ে প্রশ্ন উঠেছে,যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভবনা তৈরী করেছে।
তারা বলেন, আমরা যেন গুজবে কান না দেই, প্রকৃত ঘটনা জানার চেষ্টা করি এবং সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করি, এই পরিস্থিতিতে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং একটি শান্তিপূণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারা সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নিবাচিত জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, বিভিন্ন ধমের ধমীয় নেতা ও শিক্ষাথীদের নিয়ে আগমী ৭ দিনের মধ্যে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করবেন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন ধমের ধমীয় নেতা সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষাথী পিএফজি’র সদস্যবৃন্দ, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!