বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ মার্চ ‘২৫) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি, মহড়া,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে দুর্যোগ প্রস্তুতি উদযাপন দিবস উপলক্ষে একটি র‍্যালি বাহির হয়। পরে উপজেলা প্রাঙ্গণে উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে আগুন নিভানোর কলাকৌশল ও মহড়া দেখানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচাই প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অনুজা মণ্ডলের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ খায়রুল ইসলাম, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার, বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য শেখ আলাউদ্দিন সোহেল, সিপিপি কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ পারভেজ ইসলাম, উপজেলা সিপিপি কমিটির টিম লিডার মিয়ারাজ হোসেন, সদস্য মুন্নি খাতুন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি এবং সিপিপি  কমিটির  সদস্যরা উপস্থিত ছিলেন ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!