মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

সাতক্ষীরায় বিএনপির সকল ইউনিটের কমিটি বিলুপ্তি ঘোষণা নবগঠিত আহ্বায়ক কমিটির 

✍️সেলিম হায়দার📝 নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা কমিটির অন্তর্গত সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে নবগঠিত আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ‘২৫) সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্যদের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীরা হলেন, জেলা বিএনপি’র আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাজকিন আহম্মেদ চিশতী, ড. মো. মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলার অন্তর্গত সকল উপজেলা, ইউনিয়ন, ইউনিয়নের ওয়ার্ড, পৌরসভা ও পৌরসভার ওয়ার্ডরে সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বিষয়টি নিশ্চিত করে দেশ টাইমসকে বলেন, দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলার অন্তর্গত সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরবর্তীতে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে পর্যায়ক্রমে সকল কমিটি গঠন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!