সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় নিবন্ধিত ও কমিউনিটির শিশুদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

মঙ্গলবার (২১ জানুয়ারি ‘২৫) বিকালে পারুলিয়া ফুটবল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, এরিয়া প্রোগ্রাম ও সুশীলনের আয়োজনে এ বিতরণের উদ্বোধন করা হয়। এতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। সুশীলন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেনের পরিচালনায় বক্তব্য দেন পারুলিয়ায় ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সুশীলন উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরসীপ অফিসার হিরো গাইন। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক ও ভিডিসির সভাপতি লিটন ঘোষ বাপি, পারুলিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হালদার, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, নবাব আলী, হাসিনা খাতুন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, আসাদুজ্জামান রিপন, নিলাদ্রী বিশ্বাস, জ্যোৎস্না বালা, জেসিডিও মমতাজ জাহান, আকরাম হোসেন সহ সুবিধাভোগীগন।

উল্লেখ্য যে, দেবহাটা উপজেলার নিবন্ধিত ও কমিউনিটির ৪৭৮০ জন শিশুদের  মাঝে এ কম্বল বিতরণ করা হবে। যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ৩০ জন শিশু রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!